ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সাকিব করোনা নেগেটিভ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রাণঘাতি করোনাভাইরাস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত কাল থেকে শুরু হওয়া ফিটনেস পরীক্ষায় অংশ নিবেন সাকিব।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘সাকিবের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।’

আইসিসি কর্তৃক এক বছরের নিষেধাজ্ঞা শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। যা আগামী ২১ বা ২২ নভেম্বর থেকে শুরু হবে।

সাকিবসহ ১১২ জন ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা হবে আগামী ৯ ও ১০ নভেম্বর। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টকে সামনে রেখে ড্রাফটের তালিকায় থাকা বাধ্যতামূলক ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা দিতে হবে।

আগামী ১২ নভেম্বর টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।

তবে সাকিবের ফিটনেস পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নয় বিসিবি। তারপরও নিজেকে প্রমান করতে হলে সাকিবকে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে হবে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমি মনে করি না, ফিটনেস পরীক্ষা তার জন্য সমস্যার কিছু হবে।’

তিনি আরও বলেন, ‘তবে ফিটনেসের একটা স্ট্যান্ডার্ড আছে। সে স্ট্যান্ডার্ডে তো সবাইকে মেনে চলতে হবে। সাকিব বিদেশ থেকে এসেছে এবং এক বছর ধরে ক্রিকেটের বাইরে ছিল। আমরা বিশ্বাস করি, সে সময় পেলে নিজের ফিটনেসের উন্নতি করতে পারবে। তাই তাকে নিয়ে আমরা চিন্তিত নই।’

বাংলাদেশের শ্রীলংকা সফর বাতিল না হলে, ঐ সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারতেন সাকিব। কিন্তু এখন ঘরোয়া আসর দিয়েই ক্রিকেটে ফিরবেন তিনি।

গত অক্টোবরে শ্রীলংকা সিরিজকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন সাকিব। ঐ সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিমের অধীনে চার সপ্তাহের ফিটনেস অনুশীলন ক্যাম্প করেন তিনি। অনুশীলন পর্বটি একেবারে রুদ্ধদার অবস্থায় হয়েছিলো।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সাকিব করোনা নেগেটিভ

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০