ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে মুজিববর্ষে রোপণ করা হবে এক লাখ ফলদবৃক্ষের চারা

ফলদবৃক্ষের চারা রোপণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরে এক লাখ ফলদবৃক্ষের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। ৫ নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফলদবৃক্ষের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফলদবৃক্ষের বাগানে চারা রোপণের মাধ্যমে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মো. ইবনুল আবেদীন প্রমুখ।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন সরকারি অফিসের পরিত্যক্ত ও খালি জায়গাগুলো খুঁজে বের করে সেখানে ফলদবৃক্ষের চারা রোপণ করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার পাশে এক লাখ বিভিন্ন প্রকার ফলদবৃক্ষের চারা রোপণ করা হবে।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফলদবৃক্ষের বাগানে আম, লিচু, কুল, পেয়ারা, মাল্টাসহ বিভিন্ন প্রজাতির ৫৬টি ফলদবৃক্ষের চারা রোপণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে মুজিববর্ষে রোপণ করা হবে এক লাখ ফলদবৃক্ষের চারা

আপডেট সময় ০৭:০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০