ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

আশা করি, সতীর্থরা আমার উপর আস্থা রাখবে : সাকিব

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑
ম্যাচ ফিক্সিং প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষেধাজ্ঞা সম্প্রতি শেষ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এখন ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব। তার বিশ্বাস, সতীর্থরা তার উপর আস্থা রাখবেন এবং আগের মতই ড্রেসিংরুমের পরিবেশ পাবেন।

এক বছরের নিষেধাজ্ঞার কারণে সতীর্থদের কাছ থেকেও স্বাভাবিক আচরণ পাবেন কি-না তা নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক, তবে দেশ সেরা অলরাউন্ডার মনে করেন না যে, তার প্রতি সতীর্থরা তথা সিনিয়র খেলোয়াড়রা বিশ্বাস হারিয়ে ফেলবেন। তবে ওয়ানডে ক্রিকেটের সেরা অলরাউন্ডার মনে করেন, বিশ্বাস হারানোটাই স্বাভাবিকই।

৫ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সাকিব। নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের আহ্বান করে সম্প্রতি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই কারনেই ইউটিউব চ্যানেলে লাইভে আসেন সাকিব। নিষেধাজ্ঞায় অবিশ্বাস সৃষ্টি হয়েছে কি-না, এমন প্রশ্ন করা হয় সাকিবকে। কোন দ্বিধা ছাড়াই সাকিব বলেন, ‘এটি খুবই কঠিন প্রশ্ন। আসলে কার মনে কি আছে, তা বলাও কঠিন। সন্দেহ জাগতে পারে, অবিশ্বাস দেখা যেতে পারে, আমি কখনোই তা অস্বীকার করতে পারি না। তবে সকলের সাথেই আমার নিয়মিত যোগাযোগ ছিলো, সেখানে যা কথা হয়েছে তাতে আমার কাছে এমন কিছু মনে হয়নি। আশা করি এই জায়গা কোন সমস্যা হবে না।’

আগের মতো সবার বিশ্বাস নিয়ে মাঠে নামতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব। তিনি জানান, ‘আমি বিশ্বাস করি, তারা আমাকে আগে যেভাবে বিশ্বাস করত, এখনো সেভাবেই করবে। তবে অবিশ্বাস করতেই পারে, এটা আসলে অস্বাভাবিক কিছু না। মনের মধ্যে এমন সন্দেহ জাগতেই পারে এবং সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই। তবে আমি মনে করি তারা আমার প্রতি আগের মত একইভাবে বিশ্বাস রাখবে।’

তবে সাকিবের উপর যে সতীর্থরা আস্থা হারাননি ইতোমধ্যেই সে প্রমান মিলেছে, যেদিন তার নিষেধাজ্ঞা উঠে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে স্বাগত জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াররা। সাকিবকে ড্রেসিংরুমে ফিরে পেতে তাদের অপেক্ষা তর সইছে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত ফিটনেস সেশনে যোগ দেয়ার মাধ্যমে মাঠে ফিরবেন সাকিব। ফিটনেস ঠিক থাকলে, নভেম্বরের শেষে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেটে খেলবেন তিনি।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

আশা করি, সতীর্থরা আমার উপর আস্থা রাখবে : সাকিব

আপডেট সময় ০৬:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০