ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে আইপিএল নিয়ে জুয়া, আটক ১২

আইপিএল নিয়ে জুয়া খেলার অপরাধে আটক ১২ জন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে অভিযান চালিয়ে আইপিএল নিয়ে জুয়া খেলার অপরাধে ১২ জনকে আটক করেছে র‌্যাব-১৪। ৩১ অক্টোবর রাতে জামালপুর পৌরসভার পাথালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

১ নভেম্বর র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আটক ১২ জন হলেন পাথালিয়া এলাকার মো. আনন্দ (২১), মো. রাকিব (১৮), সাজ্জাদ হোসেন (১৯), মো. জয়নাল আবেদীন (৩৪), সহিদুল ইসলাম (৪৬), মো. বাদশা (২৮), মো. খাইরুল ইসলাম (৩৪), মো. শরিফুল ইসলাম (১৫), মো. রিয়াজ উদ্দিন (১৫), মো. আনোয়ার হোসেন (২৩), নূর হাকিম (২৪) ও মো. সৌরভ হোসেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা জানান, র‌্যাবের এক আভিযানিক দল ৩১ অক্টোবর রাত সোয়া নয়টার দিকে পাথালিয়া এলাকায় অভিযান চালিয়ে আইপিএল নিয়ে জুয়া খেলার অপরাধে ১২ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. আরিফুর রহমান ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।

১২ জনের মধ্যে মো. আনন্দ, মো. রাকিব ও সাজ্জাদ হোসেনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, মো. জয়নাল আবেদীনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড, সহিদুল ইসলাম, মো. বাদশা ও মো. খাইরুল ইসলামকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. শরিফুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন, মো. আনোয়ার হোসেন, নূর হাকিম ও মো. সৌরভ হোসেনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরে আইপিএল নিয়ে জুয়া, আটক ১২

আপডেট সময় ০৫:১৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০