ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী কপ৩১ সম্মেলনে ৭৮৪ কোটি টাকার জলবায়ু অনুদান পেল বাংলাদেশ জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তার কাণ্ড : কাঁচামালকে ভেজাল ঘোষণা, জরিমানা ও কোটি টাকার কাঁচামাল ধ্বংস শেরপুর জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে পৈতৃক ভিটায় মেয়ের অধিকার প্রতিষ্ঠিত শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

জামালপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোকলেছুর রহমানের কাছ থেকে সেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে সম্মাননা স্মারক নিচ্ছেন উপ-পরিদর্শক আতিকুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর দুপুরে জামালপুর পুলিশ লাইনস হলরুমে জেলা পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান।

জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মহব্বত কবীরের সঞ্চালনায় কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী, মুক্তিযোদ্ধা কিসমত পাশা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক নুরুল আলম খান, আওয়ামী লীগ নেতা আবম জাফর ইকবাল জাফু ও সাংবাদিক এমএ জলিল, বাংলারচিঠিডটকম এর সম্পাদক মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

পরে পুলিশের পক্ষ থেকে জেলায় সেরা কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে এসআই আতিকুর রহমানকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

‘পুলিশি জনতা, জনতাই পুলিশ’ এই শ্লোগানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। ১৮ কোটি জনসংখ্যার দেশে সিমিত সংখ্যক পুলিশ বাহিনীর পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন। তাই বর্তমান সরকারের মহতী উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা কমিউনিটি পুলিশিং কমিটির কার্যক্রমকে আরও জোরদার করতে পারলে সমাজের চলমান নারী শিশু ধর্ষণ থেকে শুরু করে সকল প্রকাল অপরাধ নির্মূল হবে।

২০০৭ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সারাদেশের মতো জামালপুরেও কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়। জেলার প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়। মাঝখানে এই কার্যক্রম স্থিমিত হয়ে গেলে বর্তমান সরকারের আমলে এই কার্যক্রমকে গতিশীল করতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়। এই কার্যক্রমের সহায়ক শক্তি হিসেবে বর্তমানে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।

সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

জামালপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০