ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সরকারের নিয়ম মেনেই সফর করতে হবে বাংলাদেশকে : ডি সিলভা

বাংলারচিঠিডটকম ডেস্ক : করোনাভাইরাস নিয়ে সরকারের সকল নিয়ম মেনেই শ্রীলংকা সফর করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। এমনটাই জানিয়ে দিলেন শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা। তিনি বলেছেন, কোভিড-১৯ নিয়ে আমাদের দেশের সরকারের সকল নিয়ম মেনেই সফর করতে হবে বাংলাদেশকে। বিধিনিষেধ না মানলে, সিরিজটি স্থগিতের সম্ভাবনা থাকছে।

২৪ সেপ্টেম্বর রাতে স্থানীয় সংবাদমাধ্যমকে ডি সিলভা বলেন, ‘কোভিড টাস্কফোর্স থেকে আমরা যে বার্তাই পাই না কেন, সেটা আমরা বিসিবিকে পাঠাবো। টাস্কফোর্সের নির্দেশিকা যদি বিসিবি মানতে প্রস্তুত না থাকে, তাহলে এবছর সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। তবে আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করবো।‘

শ্রীলংকা করোনা পরিস্থিতি সামলাতে সরব আছে সে দেশের সেনাবাহিনী। তাই সেনাবাহিনীর দেয়া নিয়মের বাইরে যেতে চায় না এসএলসি। তবে সিরিজ নিয়ে এখনো আশাবাদি এসএলসির সচিব মোহন ডি সিলভা। তিনি বলেন, ‘আশা করছি, কোভিড টাস্কফোর্সের দেয়া স্বাস্থ্য নির্দেশিকায় রাজি হবে বিসিবি। আমরা বিসিবির সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলায় আমরা এ দেশে মহামারি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি। আশা করছি, বিসিবির সাথে শিগগির সমোঝতা করতে পারবো।‘

শ্রীলংকার মাটিতে ক্রিকেট সিরিজের জন্য সফর করতে হলে, ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। এমন সিদ্বান্তে নারাজ বিসিবি। ৭ দিনের কোয়ারেন্টাইনের সাথে অনুশীলন করতে চায় বিসিবি। কিন্তু বিসিবির সিদ্বান্তে রাজি নয় শ্রীলংকা। তাই বাংলাদেশের শ্রীলংকা সফর এখনও অনিশ্চিত।

আগামী ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিলো বাংলাদেশের। সেটিও সঠিক সময় হচ্ছে না বলে, শ্রীলংকা সফরের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের বাধ্যতামূলক দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা স্থগিত করে বিসিবি। যা আজ হবার কথা ছিলো। বিমানে উঠার ৭২ ঘন্টার আগে করোনা পরীক্ষা খেলোয়াড়দের বাধ্যতামূলক করেছিলো বিসিবি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সরকারের নিয়ম মেনেই সফর করতে হবে বাংলাদেশকে : ডি সিলভা

আপডেট সময় ০৭:২১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০