ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্যবিধি মেনে ১৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রেলওয়ে সকল ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু করেছে। সকাল থেকেই সকল ট্রেন শতভাগ যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বলে রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল আলম গণমাধ্যমকে জানান।

ট্রেনের ৫০ শতাংশ ট্রেনের টিকিট অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হচ্ছে। তবে করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে না।

করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর পর গত ৩১ মে প্রথম দফায় ৮ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হয়। পরবর্তীতে কয়েক দফায় আরও বেশকিছু ট্রেন চলাচল শুরু হয়।

এছাড়া করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি ট্রেনে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি হচ্ছিল, যা আগে সবগুলোই অনলাইনে বিক্রি হতো। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর থেকে ৫০ শতাংশ টিকিটের অর্ধেক, অর্থাৎ মোট আসনের ২৫ শতাংশ কাউন্টারের মাধ্যমে বিক্রি করা শুরু হয়েছে। বাকি অর্ধেক অর্থাৎ ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইনে ইস্যু করা হচ্ছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

ট্রেনে শতভাগ যাত্রী পরিবহন শুরু

আপডেট সময় ০১:২৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০