ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাপানের ক্ষমতাসীন দল প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের উত্তরসূরি নির্বাচনে প্রার্থী নিবন্ধনের কাজ শুরু করেছে।

৮ সেপ্টেম্বর সকালে শিনজো অ্যাবের ডান হাত বলে বিবেচিত ইউশিহাইদে সুগা, তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরো ইশিবা এবং পার্টি পলিসি প্রধান ফুমিও কিশিদার পক্ষে তাদের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা নিবন্ধন করে।

৮ সেপ্টেম্বর দিনের শেষে এসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাষণ দেবেন এবং যৌথ সংবাদ সম্মেলন করবেন।

আগামী ১৪ সেপ্টেম্বর ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত হবে। পার্লামেন্টে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় চূড়ান্ত প্রার্থীই নিশ্চিতভাবে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

আগামী ১৬ সেপ্টেম্বর পার্লামেন্টের ভোট অনুষ্ঠিত হবে। আগস্টের শেষ দিকে আধুনিক জাপানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শারীরিক কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন নেতা জনসমর্থনের জন্যে আগাম নির্বাচন দিতে পারেন বলেও জল্পনা কল্পনা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জাপানে অ্যাবের উত্তরসূরির জন্য ক্ষমতাসীন দলে প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ১২:৩১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০