ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

শেরপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলা কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। তার নাম সুফিয়া বেগম। ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তিনি মারা যান। হাজতি সুফিয়ার বাড়ি পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জের মেছেরচর গ্রামে। তিনি ওই এলাকার মৃত আইয়ুব আলীর স্ত্রী।

জেলার তরিকুল ইসলাম বলেন, গত ২৬ আগস্ট শেরপুর সদর থানা পুলিশ জাল টাকা সংক্রান্ত একটি মামলায় সুফিয়া বেগমকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে ওই নারী কারাগারে ছিল। ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুফিয়া খিচুনি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সুফিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুর কারাগারে নারী হাজতির মৃত্যু

আপডেট সময় ১১:৪৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০