ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল মরহুম জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নতুন গঠিত মাদারগঞ্জে ইটভাটায় অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু

ইসলামপুরে যমুনার তীর সংরক্ষণে মেরামত শুরু

বালুভর্তি জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পে মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালের জরুরী পদক্ষেপে ২৪ ঘন্টার মধ্যেই এই মেরামত কাজ শুরু হয়। তিনি ২৩ আগস্ট বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তার চায়না, পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।

পানি উন্নয়ন বোর্ড জামালপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী তৈমুর আহম্মেদ জানান, ওই বাঁধের ধসে যাওয়া স্থানে ৪ হাজার ৮০০ বালিভর্তি জিও ব্যাগ প্রাথমিক পর্যায়ে ডাম্পিং করা হবে।

জানা যায়, ২৩ আগস্ট মোরাদাবাদ এলাকায় তীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লক বন্যার পানির প্রভাবে দেবে গিয়ে প্রায় ৬০ মিটার এলাকা যমুনা নদীর গর্ভে চলে যায়। এসময় স্থানীয় জালাল শেকের বসতঘর যমুনার গর্ভে বিলীন হয়ে যায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নৈরাজ্যের প্রতিবাদে পোগলদিঘায় বিএনপির বিক্ষোভ মিছিল

ইসলামপুরে যমুনার তীর সংরক্ষণে মেরামত শুরু

আপডেট সময় ০২:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০