ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট। ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাওয়ার পথে হযরত শাহ্জালাল (তৎকালীন জিয়া) আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৩৬ সালের ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মুলবাড়ী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম (তালুকদার) পরিবারে জন্মগ্রহণ করেন।

জানা যায়, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। রাষ্ট্রপতি জিয়ার শাসনামলে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারেও তিনি এলজিআরডিমন্ত্রী হন এবং দলের মহাসচিব নিযুক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ৯০‘র স্বৈরাচারবিরোধী আন্দোলনের সক্রিয় নেতা ছিলেন। তিনি ছিলেন চারদলীয় ঐক্যজোটের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আমৃত্যু চারদলীয় লিঁয়াজো কমিটিরও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

প্রয়াত আব্দুস সালাম তালুকদারের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম এ প্রতিবেদককে জানান, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ আগস্ট বৃহস্পতিবার সকালে সরিষাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোকর‌্যালি, মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ, সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সংক্ষিপ্ত স্মরণসভা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এছাড়া ২১ আগস্ট জুম’আর নামাজের পর মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী

বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

আপডেট সময় ০৮:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০