ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

ইসলামপুরে বন্যা মোকাবেলায় জেলা প্রশাসকের মতবিনিময়

ইসলামপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা ব্রহ্মপুত্র দশানী নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি ৪ জুলাই দিনব্যাপী উপজেলার চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের খোঁজখবর জেনে নেন।

পরিদর্শন শেষে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তাদের নিয়ে বন্যার্তদের পরবর্তী করণীয় বিষয়ক মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

তিনি বন্যা প্লাবিত এলাকার মানুষ যেন কোন সমস্যার সম্মুখিন না হয় সেদিকে নজর রাখার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন এবং উপজেলার ১২টি ইউনিয়ন পৌরসভাসহ বন্যার্ত মানুষের জন্য ৬০ মেট্রিকটন চাল বরাদ্দ করেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কবির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিব রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

ইসলামপুরে বন্যা মোকাবেলায় জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময় ০১:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০