ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ভাতার টাকা দিলেন মুক্তিযোদ্ধা কোরবান আলী

মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী

মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর করোনা সহায়তা তহবিলে এপ্রিল মাসের মুক্তিযোদ্ধা ভাতার পুরোটাই দিলেন এস এম কোরবান আলী। ১৪ মে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের হাতে প্রধানমন্ত্রীর করোনা সহায়তা ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ার জন্য ১০ হাজার টাকার চেক তুলে দেন।

জানা যায়, মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর সরিষাবাড়ী গ্রামের মৃত যুগল শেখের ছেলে। তিনি ১১ নম্বর সেক্টরের সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে সাহসিকতার সাথে যুদ্ধ করেন। তিনি এলাকায় অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

এ ঘটনায় এস এম কোরবান আলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। সমাজের স্বচ্ছল মানুষদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মুক্তিযোদ্ধা এস এম কোরবান আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। দীর্ঘদিন উপেক্ষিত ছিলাম। তার কন্যা এসে আমাদের মূল্যায়ন ও সম্মান দিয়েছেন। এখন তিনি দেশের অসহায় মানুষকে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে করোনায় অসহায় মানুষের জন্য মুক্তিযোদ্ধা ভাতার পুরো টাকা দিতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের সবার উচিত তাকে সাহস, সমর্থন ও সহযোগিতা করা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ভাতার টাকা দিলেন মুক্তিযোদ্ধা কোরবান আলী

আপডেট সময় ১০:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০