ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

মেলান্দহে ৩০০ কর্মহীন পরিবার পেল বিএনপিনেতা বাবুলের খাদ্য সহায়তা

মেলান্দহ উপজেলার নাংলায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ উপজেলার নাংলায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি নেতা-কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় ৩০০ কর্মহীন অভাবী মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মে উপজেলার নাংলা ইউনিয়নে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দলীয় সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে ৩ মে মেলান্দহ ঊপজেলার নাংলা ইউনিয়নের ৩০০ কর্মহীন পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।

বিতরণ করা প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি, ছোলা, চাল, আলু, পেঁয়াজ ও লবণ। কর্মহীন পরিবারের তালিকা তৈরি করে ইফতার ও খাদ্যসামগ্রী তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়। নাংলা ইউনিয়ন বিএনপির সভপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন।

ইফতার-খাদ্যসামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনজুরুল কবির মনজু, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সম্রাট, যুবদল নেতা মাহবুব, উকিল, সাবেক ছাত্রদল নেতা মারুফ, কলেজ ছাত্রদলনেতা জুয়েল, মাহবুব, ওয়ার্ড বিএনপির সভাপতি কমর, সাধারণ সম্পাদক আব্দুর রসিদ, বিএনপি নেতা আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেলান্দহে ৩০০ কর্মহীন পরিবার পেল বিএনপিনেতা বাবুলের খাদ্য সহায়তা

আপডেট সময় ০৭:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০