ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে ধান কাটতে কৃষকের পাশে ছাত্রলীগ

ছাত্রলীগের নেতা আছাদুজ্জামান বাবুর নেতৃত্বে একটি দল কৃষক আব্দুল খালেকের জমির ধান কেটে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকটে পড়া কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ছাত্রলীগের সদস্যরা।

২৩ এপ্রিল উপজেলা ছাত্রলীগের নেতা আছাদুজ্জামান বাবুর নেতৃত্বে ২৫-৩০ জন সদস্যের একটি দল উপজেলার আওনা ইউনিয়নের নাথেরপাড়া কৃষক আব্দুল খালেকের ৩০ শতাংশ জমির ধান কাটার পর সেগুলো মাড়াই করতে ঘরে তুলে দেন তারা।

উপজেলা ছাত্রলীগনেতা আছাদুজ্জামান বলেন, দরিদ্র কৃষক আব্দুল খালেকের ৩০ শতাংশ বোরো ধান কাটার সময় হয়েছে। কিন্তু করোনায় এসময় শ্রমিক না পাওয়ায় বিপদে পড়েন তিনি। বিষয়টি নজরে আসে সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের। প্রতিমন্ত্রী আমাদের দ্রুত সেখানে গিয়ে কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। তার নির্দেশনা মোতাবেক ওই কৃষককে সহায়তা করা হয়। আমরা উপজেলা ছাত্রলীগ সব সময় দুর্যোগ মুহূর্তে অসহায়দের পাশে থাকবো।

কৃষক আব্দুল খালেক বলেন, ‘আমাদের ধান চাষ করা ছাড়া অন্য কোন পেশা নাই। দেশে করোনার কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না। আমি কয়েক দিন ধরে ধান কাটার শ্রমিক খুঁজছিলাম। বিষয়টি খবর পেয়ে ছাত্রলীগের নেতা আছাদুজ্জামান বাবু তার নেতাকর্মীদের নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমার জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমি তাদের জন্য আল্লাহর কাছে বউ বাচ্চা নিয়ে দোয়া করবো।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে ধান কাটতে কৃষকের পাশে ছাত্রলীগ

আপডেট সময় ০৯:৫৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০