ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে ৩ হাজার মানুষ পেল সংসদ সদস্য মোজাফফরের খাদ্য সহায়তা

কর্মহীনদের বিতরণের জন্য সহায়তার খাদ্য সামগ্রী সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনের পক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন প্রভাষক মো. মাহফুজুর রহমান ও মাসুদ রানা। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডকম

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে দরিদ্র নিম্নআয়ের ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

এরই অংশ হিসেবে ১৭ এপ্রিল সকালে জামালপুর শহরের খেজুর তলা তার নিজ বাসভবন থেকে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মানুষের জন্য একটি প্যাকেটে ৫ কেজি চাল ১ কেজি করে আলু, ডাল, পিয়াজ ও লবণ দিয়ে মোড়ানো ৩ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সংসদ সদস্যের পক্ষ থেকে তুলে দেন প্রভাষক মো. মাহফুজুর রহমান ও মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মহসীনুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, মেস্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী, ইটাইল ইউনিয়ন আওয়ামী লীগরে সহ-সভাপতি সার্জেন্ট এমাদুল হক ও কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।

সংসদ সদস্য মোজাফফর হোসেন বলেন, আপনারা দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালন ঘরে থাকুন, আপনাদের জন্য আমরা খাবার ঘরে পৌঁছে দিবো। খাবার নিয়ে চিন্তা করবেন না। প্রয়োজনে সবকিছু বিলিয়ে দিয়ে হলেও কোনো মানুষকে না খেয়ে কষ্ট পেতে দিব না। আমরা সবাই এই যুদ্ধে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও আল্লাহর রহমতে জয়ী হবই।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে ৩ হাজার মানুষ পেল সংসদ সদস্য মোজাফফরের খাদ্য সহায়তা

আপডেট সময় ০৮:১৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০