ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শেরপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার

শেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্টোর রুমে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সরকারি ওষুধ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্টোর রুমে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। করোনা ইস্যুতে পরিস্কার পরিছন্নতার কাজ করার সময় ওই অফিসে কর্মরত চিকিৎসকা কর্মকর্তা চিকিৎসক শারমিন রহমান ওমিসহ অন্যান্য স্টাফরা ওইসব ওষুধপত্রের সন্ধান পায়। বিনামূল্যে বিতরণযোগ্য ওইসব ওষুধের বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। ২৩ মার্চ বিকালে এ উদ্ধারের ঘটনা ঘটে। কর্মরত ডাক্তার ও স্টাফদের দাবি ওই স্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক কয়েক বছর ধরে সাধারণ রোগীদের ওষুধ না দিয়ে ওই ওষুধগুলো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য সংরক্ষণ করেছেন।

অন্যদিকে অভিযুক্ত ব্যবস্থাপক চিকিৎসক মুস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে করে বলেন, ওই ওষুধগুলো মা ও শিশু কল্যাণ কেন্দ্রের না। ওই ওষুধগুলো পরিবার পরিকল্পনা সদর অফিসের। দীর্ঘদিন যাবত জনবল সংকটের কারণে প্রসূতী মায়েদের সিজার হয়নি। আর এ জাতীয় রোগী পাওয়া না যাওয়ায় ওষুধগুলো জমে গেছে। শীঘ্রই ওষুধগুলো কমিটির মাধ্যমে নষ্ট করার ব্যবস্থা গ্রহণ করবো।

বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উপ-পরিচালক চিকিৎসক পিযুষ চন্দ্র সূত্রধর ।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শেরপুরে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার

আপডেট সময় ০৮:০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০