ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে তরবারি ও চোলাই মদসহ গ্রেপ্তার মো. বিপ্লব। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বিজেএমসি কলোনি এলাকায় ৭ মার্চ রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মো. বিপ্লবকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। বিপ্লব ধানাটা এলাকার বিজেএমসি কলোনির মো. দুলালের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল সরিষাবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ধানাটা এলাকার বিজেএমসি কলোনিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এক লিটার চোলাই মদ ও একটি লোহার তৈরি তরবারি সদৃশ্য অস্ত্রসহ মাদক ব্যবসায়ী মো. বিপ্লবকে গ্রেপ্তার করা হয়।

মো. বিপ্লবের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে সরিষাবাড়ি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ২৪(ক) ধারা এবং ১৮৭৮ সালের আর্মস এ্যাক্ট এর ১৯(এফ) ধারায় দুইটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে র‌্যাবের অভিযানে অস্ত্র ও মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৭:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০