ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় সাইকেলআরোহী খোকন মিয়া (২৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি সকালে সরিষাবাড়ী-ভুয়াপুর-টাঙ্গাইল মহাসড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই সড়কে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

নিহত খোকন মিয়া উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষর্দশী সূত্র জানায়, পিংনা বাজারে কাঠমিস্ত্রি কাজে সকালে বাড়ি থেকে বাইসাইকেল যোগে বের হয় খোকন মিয়া। বাজারের কাছাকাছি সরিষাবাড়ী-ভুয়াপুর-টাঙ্গাইল মহাসড়কের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশেই সড়কে বালুবাহী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাব্বত কবীর বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় ০৬:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০