ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

সানন্দবাড়ীতে ২০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৭ ফেব্রুয়ারি বিকালে ২০০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তাকে ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া এলাকার ইউক্যালিপটাস গাছের বাগান থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেরার বালিয়ামারী গ্রামের আব্দুল বারীর ছেলে রফিকুল ইসলাম (৩৮)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৭ ফেব্রুয়ারি বিকালে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা একদল পুলিশ নিয়ে উপজেলার ডাংধরা ইউনিয়নে অভিযান চালান। এসময় বিকেল ৪টার দিকে ওই ইউনিয়নের সোনাকুড়া গ্রামের একাব্বর আলীর ইউক্যালিপটাস গাছের বাগান থেকে মাদক কারবারি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

সানন্দবাড়ীতে ২০০ ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০