ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

নকলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আগামী ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি সকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, চিকিৎসক আব্দুল ওয়াদুদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আলমগীর হোসেন শাহ প্রমুখ। এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মেডিক্যাল টেকনোলজিস্ট আবু কাওছার বিদ্যুৎসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমান জানান, নকলা উপজেলায় আগামী ১১ জানুয়ারি অস্থায়ী ২১৬টি ও স্থায়ী একটি ক্যাম্পের মাধ্যমে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৯০৩ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দু’জন করে স্বেচ্ছাসেবক থাকবেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

নকলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০