ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

সরিষাবাড়ীতে ২৮২০ কৃষক পেল ফসলের বীজ, সার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছে সরকারের কৃষি প্রণোদনার বিভিন্ন ফসলের বীজ ও সার। উপজেলা কৃষি অফিস থেকে গত ১৫ নভেম্বর থেকে এসব কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ১৮ নভেম্বর সকালেও অনেক কৃষক কৃষি প্রণোদনা গ্রহণ করেন।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভার সম্প্রতিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তরের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়।

সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই হাজার ৮২০ জন তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে এক হাজার ২০০ জন কৃষককে দুই কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার দেওয়া হয়।

এক হাজার ২০০ জন কৃষককে এক কেজি সরিষা বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার দেওয়া হয়। বাকি ৪০০ জন কৃষককে ২০ কেজি গমবীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার এবং ২০ জনকে পেয়াঁজের ৫০০ গ্রাম পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে পটাশ সার দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

সরিষাবাড়ীতে ২৮২০ কৃষক পেল ফসলের বীজ, সার

আপডেট সময় ০২:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০১৯