ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

সর্পদংশনের রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে পাঠাতে হবে

আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে স্বাস্থ্য বিভাগের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সর্পদংশন বা সাপেকাটা রোগীদের মৃত্যুরোধে গ্রাম্য ওঝা ও কবিরাজের কাছে চিকিৎসা না করে দ্রুত তাকে নিকটস্থ সরকারি হাসপাতালে পাঠাতে হবে। প্রতিটি সরকারি হাসপাতালেই সর্পদংশনের রোগীদের চিকিৎসা দেওয়া হয়ে থাকে। আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ দেন। ১৯ সেপ্টেম্বর দিবসটি উপলক্ষে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সর্পদংশন প্রতিরোধ ও করণীয় বিষয়ে ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করে আলোচনায় অংশ নেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক উত্তম কুমার সরকার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মাহফুজুর রহমান, টিবি ক্লিনিকের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক স্বাগত সাহা, সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মোস্তাফিজ মান্নান, সিভিল সার্জান কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি মোস্তফা মনজু প্রমুখ।

আলোচনা সভায় সর্পদংশন থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশের ঝোঁপঝাড় পরিষ্কার রাখা, গভীর জলাশয় ভরাট করা, রাতের অন্ধকারে আলোর উৎসসহ যাতায়াত করা, ইঁদুরের গর্তে হাত না ঢোকানো, অন্ধকার জায়গায় রাখা কোনো পাত্রে হাত না দেওয়া, শোয়ার ঘরের সাথে ধানচাল, হাসমুরগি ও কবুতর না রাখা, রাতে মেঝেতে না ঘুমানো এবং খাটে মশারি খাটিয়ে ঘুমানোসহ নিজ উদ্যোগে সতর্কতার সাথে বসবাস ও চলাফেরা করতে পরামর্শ দেওয়া হয়।

অন্যদিকে সর্পদংশনে আক্রান্ত ব্যক্তির আক্রান্ত স্থানে এবং ওপরের দিকে শক্তভাবে না বেঁধে চওড়া মোটা কাপড় বা ব্যান্ডেজ দিয়ে বাঁধতে হবে, দংশিত স্থানে ধারালো কিছু দিয়ে না কাটা এবং সুঁই ফোটানো যাবে না। আক্রান্ত ব্যক্তিকে গ্রাম্য ওঝা ও কবিরাজের কাছে না নিয়ে দ্রুত সরকারি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, নার্স ও নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন। এছাড়াও দিবসটি ্উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে মাইকিং এবং প্রচারপত্র বিলি করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

সর্পদংশনের রোগীদের দ্রুত সরকারি হাসপাতালে পাঠাতে হবে

আপডেট সময় ০৮:৫৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯