ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন যমুনা চরে উচ্চফলনশীল ভুট্টা চাষে কৃষকের মুখে হাসি জামালপুর সদর ও মেলান্দহে বজ্রপাতে মৃত্যু ২, আহত ৪ মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাহমুদপুরে জমি বিরোধে আদালতের নির্দেশে মাঠে কমিশনের তদন্ত মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ফরিদুল কবীর তালুকদার মেলান্দহে স্ত্রী নির্যাতনের অভিযোগে সুমন কারাগারে

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

জামালপুর জেলা বিএনপির মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিচারের নামে প্রহসনের আশ্রয় নিয়ে জোর করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছেন। অবিলম্বে নিঃশর্ত মুক্তি না দিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ হোসেন, আনিসুর রহমান বিপ্লব, সফিউর রহমান সফি, শহীদুল হক খান দুলাল, সাজ্জাদ হোসেন পল্টন, মাইন উদ্দিন বাবুল, রুহুল আমিন মিলন, ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, সেলিনা বেগম, আব্দুস সোবহান ও ছাত্রদল নেতা মনজুরুল করিম সুমন।

বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির মানববন্ধন

আপডেট সময় ০৬:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯