ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেরপুরে দেশীয় অস্ত্রসহ ১৭ শিবিরকর্মী গ্রেপ্তার

শেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ জন শিবিরকর্মী। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে গোপন বৈঠকের সময় বিপুল পরিমাণ জিহাদী বই, ব্যানার ও দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ১৭ জন শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর ভোররাতে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে ওই এলাকার একটি পরিত্যক্ত গুদাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১১ জন জেলার শ্রীবর্দীর আর বাকী ৬ জন নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, সদর উপজেলার দিঘারপাড় এলাকার বলোবলো বাজারের ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির পরিত্যাক্ত গুদামে কিছু সন্ত্রাসী গোপন বৈঠক করছে এমন খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে ওই গুদামটি ঘিরে ফেলে পুলিশ। এ সময় সেখান থেকে ১৭ জন শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, ব্যানার, লাঠিসোঠাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার শিবিরকর্মীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

শেরপুরে দেশীয় অস্ত্রসহ ১৭ শিবিরকর্মী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯