ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

মেজবাহ উদ্দিন শাকিল, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। ২৮ আগস্ট বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা ও আমরা সবাই দেশের উন্নয়নে কাজ করি। মূল শাসনতন্ত্রের দৃষ্টি যেখানে পৌঁছাবে না সেখানেই কিন্তু আপনারা আছেন। তাই আপনারা আমাদের বন্ধু। আর এই বন্ধুসুলভ আচরণ নিয়েই আপনারা কাজ করবেন। তবে আমার কোনো কাজ আপনাদের পছন্দ না হলে তা অবশ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন।’

তিনি আরো বলেন, ‘আমি জনগণের সেবক। কমান্ডিং করতে এ জেলায় আসিনি। আপনাদের সেবা করতে এসেছি। অসহায় মানুষ সেবা পাবে- এটা তার অধিকার। নাগরিকরা ভুল করতে পারেন কিন্তু সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত প্রশাসনের কর্মকর্তারা ভুল করলে তা মেনে নেওয়া যায় না। এই জেলার সমস্ত মানুষ ও নাগরিকের জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে। এজন্য আমি সপ্তাহে একটি গণশুনানি করবো। ওইদিন সারাদিন সর্বস্তরের মানুষের কথা শুনবো এবং তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আমি শতভাগ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। এজন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

এ মতবিনিময় সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার। এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংবাদিক মোস্তফা বাবুল, আজিজুর রহমান ডল, এম এ জলিল, জাহাঙ্গীর সেলিম, জাহাঙ্গীর আলম, মাহফুজুর রহমান, আজিজুর রহমান চৌধুরী, তানভীর আহাম্মেদ হীরা প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মোহাম্মদ এনামুল হক ২৬ আগস্ট বিকেলে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। তিনি ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন ২০০৩ সালের ৩১ মে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা আব্দুস সামাদ এবং মাতা ফিরোজা বেগম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

আপডেট সময় ০৭:০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯