ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর ইরান ও উপসাগরজুড়ে নতুন হামলা, আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমি শুধু বিএনপির এমপি নই, সকল দলের মানুষের এমপি : মোস্তাফিজুর রহমান বাবুল আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

নকলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পাওনা টাকা নিয়ে ঝগড়ার জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল (৫৫) মারা গেছেন। ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও সদর সার্কেল মো. আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চরমধূয়া গ্রামের মোশারফ হোসেনের সাথে শ্রমের মুজুরী টাকা নিয়ে প্রতিবেশী আব্দুল আব্দুল জলিলের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মোশারফ উত্তেজিত হয়ে মারধর শুরু করলে আব্দুল জলিল দৌঁড়িয়ে তার ভাতিজা হাকিম মিয়ার ঘরের চৌকির নিচে আত্মরক্ষার জন্য আশ্রয় নেন। পরে সেখান থেকে টেনে বের করে দুহাত দিয়ে গলায় চেপে ধরলে সেখানেই মারা যান জলিল।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ বলেন, লাশ ময়নাতদন্তেরে জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে পুড়িয়ে মেরেছে স্বামী

নকলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

আপডেট সময় ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯