ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

১৫৪ কোটি টাকায় জামালপুরেও একটি হাইটেক পার্ক হচ্ছে : জুনাইদ আহমেদ পলক

শরিফপুরে বক্তব্য রাখেন তথ্য ও প্রযুক্তি প্রতমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : বাংলারচিঠিডটকম

শরিফপুরে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ১৫৪ কোটি টাকায় জামালপুরেও একটি হাইটেক পার্ক হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জামালপুর হাইটেক পার্ক প্রকল্পটির অনুমোদন করেছেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে প্রায় ৫ হাজার যুবকের কর্মসংস্থান হবে।’

২৮ জুলাই সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে জামালপুর হাইটেক পার্কের প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘জামালপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজ খুব শিগগির শুরু হয়ে যাবে। এই হাইটেক পার্কের মাধ্যমে দেশেই মোবাইল ফোন এবং ল্যাপটপ তৈরি করা সম্ভব হবে। এতে করে বিদেশ থেকে আর এসব আমদানি করতে হবে না।’ প্রতিমন্ত্রী শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, আইসিটি প্রকল্পের পরিচালক গোলাম মোস্তফা, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্থানীয় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

১৫৪ কোটি টাকায় জামালপুরেও একটি হাইটেক পার্ক হচ্ছে : জুনাইদ আহমেদ পলক

আপডেট সময় ১১:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯