ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ডেঙ্গু টেস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা

বাংলারচিঠিডটকম ডেস্ক : দেশের সকল বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু টেস্টের ফি ৫০০ টাকার বেশি না নেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট ফ্রি ঘোষণা করা হয়েছে।

২৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) চিকিৎসক মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এই মূল্য তালিকা ২৮ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে সাম্প্রতিক কিছু চ্যালেঞ্জ মোকাবেলায়র জন্য ঢাকা শহরের বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আলোচনার প্রেক্ষিতে NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ১২০০- ২০০০ টাকা, IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ৮০০- ১৬০০ টাকা, CBC-৪০০ টাকা (সর্বোচ্চ) যা পূর্বে মূল্য ছিল ১০০০ টাকা করা হয়েছে।

এছাড়াও সকল সেবা প্রতিষ্ঠানে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু এবং সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করাসহ ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধিও সিদ্ধান্ত নেয়া হয়।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু টেস্ট সরকারি হাসপাতালে বিনামূল্যে ও বেসরকারি হাসপাতালে ৫০০ টাকা

আপডেট সময় ০৮:৪৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯