ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের বাবাকে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির ছাত্রী মঞ্জিলা আক্তার কলি (১৩)। ২৩ জুলাই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের বাবা মুকছেন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। মঞ্জিলা আক্তার কলি ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

জানা গেছে, বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের মুকছেন আলীর স্কুল পড়ুয়া মেয়ে মঞ্জিলা আক্তার কলির সঙ্গে ধানুুয়া কামালপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের জনৈক ছেলের বিয়ে ঠিক হয়।

২৩ জুলাই রাতে বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। খবর পেয়ে বিয়ে বাড়িতে রাত নয়টায় উপস্থিত হয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন এবং বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের বাবা মুকছেন আলীকে আটক করে নিয়ে আসেন ইউএনও। ২৪ জুলাই সকালে নাবালক মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দেন।

পরে টাকা জমা দিয়ে মুক্তিপান মুকছেন আলী। একই সাথে তিনি তার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করেন।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, মেয়ের বাবাকে জরিমানা

আপডেট সময় ০৫:০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯