ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে জামালপুরে ত্রাণ বিতরণ

বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন এফবিসিসিআই এর সভাপতি শেখ ফজলে ফাহিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও এর সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে জামালপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ জুলাই সকালে এফবিসিসিআই’র সার্বিক ব্যবস্থাপনায় ও জেসিসিআই’র আয়োজনে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ও শরীফপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এফবিসিসিআিই’র সভাপতি শেখ ফজলে ফাহিম ত্রাণ বিতরণকালে বন্যার্তদের উদ্দেশে বলেন, জামালপুরে ভয়াবহ বন্যার কথা শুনে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পক্ষ থেকে আপনাদের মাঝে এসেছি। আমরা মনে করি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো আমাদের দায়িত্ব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সরকারের সাথে হাত মিলিয়ে এদেশ ও মানুষের সার্বিক কল্যানে কাজ করে যেতে পারি।

তিনি আরো বলেন, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (জেসিসিআই) আজসহ কয়েকদিন জেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। সেই সাথে এফবিসিসিআই’র পক্ষ থেকে সমাজের সকলস্তরের মানুষের কাছে যার যেমন সামর্থ আছে সে অনুযায়ীই বন্যার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণকালে নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম, এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, পরিচালক সুজিব রঞ্জণ দাস, সাবেক পরিচালক খায়রুল হুদা চপল, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য, এফবিসিসিআই’র সহ-সভাপতি, জেসিসিআই সভাপতি মো. রেজাউল করিম রেজনু, জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান, জেসিসিআই’র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সেলিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আলহাজ মাহমুদ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোরাদ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে জামালপুরে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯