ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নারীর বসতভিটে জবর দখল

প্রতিপক্ষের তোলা ঘর দেখাচ্ছেন ভুক্তভোগী হামিদা বেগম । ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় হামিদা বেগম নামে এক নারীর বসতভিটে জবর দখল করে নিয়েছে প্রতিপক্ষরা। উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলা ভেবলা গ্রামের মৃত কুব্বাত আলী শেখের বড় মেয়ে হামিদা বেগম ও ছোট ছেলে জালাল শেখ এবং জামাল শেখ। ওয়ারিশ সূত্রে আদালতের মাধ্যমে হামিদা বেগম বাবার ভিটেয় ৪ শতাংশ পেয়েছেন। এই জমি নিয়ে র্দীঘদিন ধরে বোন হামিদা বেগম এবং ভাই জালাল শেখ ও জামাল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। একই বসত ভিটেয় জমি থাকার কারণে সহজেই বোনের ওয়ারিশের ৪ শতক জায়গা দিতে নারাজ দুই ভাই জালাল ও জামাল শেখ। গ্রাম বৈঠকের সিদ্ধান্তে ওই ভিটের ৪ শতক জমি হামিদাকে বুঝে দেয় মাতাব্বরগণ। হামিদা বেগম ঢাকায় তার স্বামীর সাথে বসবাস করে আসছিলেন। সেই সুযোগে হঠাৎ তার দুই ভাই বসত ভিটের জায়গায় ঘর তোলে জবর দখল করে নেন। খবর পেয়ে হামিদা বেগম বসতভিটের জমি উদ্ধার করতে ঘর উত্তোলনে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ জালাল ও জামাল শেখের বিরুদ্ধে জমি জবর দখলে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিপক্ষ জামাল শেখ ১০ জুলাই সকালে জানান, আমার বাবার জায়গায় ঘর তুলেছি। হামিদা বেগমের ভিটেয় না। ঘর তুলেছি স্বীকার করে তিনি ঘর সরাতে পারবো না বলেও জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে নারীর বসতভিটে জবর দখল

আপডেট সময় ১২:০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯