ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

জামালপুরে রেলপথে দুর্ঘটনায় তিনজন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে রেলপথে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ট্রেনের সাথে ধাক্কা লেগে একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং বাকি দু’জন নিহত হয়েছেন ট্রেনের ছাদ থেকে পড়ে। ২৩ জুন এসব দুর্ঘটনা ঘটে। দু’টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং অজ্ঞাত এক যাত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে জামালপুর জিআরপি থানা পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামালপুর-ময়মনসিংহ রেলপথের জামালপুর সদরের নরুন্দি-ভারুয়াখালী রাস্তার লেভেলক্রসিংয়ে ২৩ জুন বেলা পৌনে ১২টার দিকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নরুন্দি বাজারের একজন ব্যবসায়ী এবং স্থানীয় হাজিপাড়া গ্রামের মো. রবিউল্লাহ ছেলে।

অপরদিকে একই দিন বেলা পৌনে ৩টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় ঢাকাগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে ফুল মাহমুদ (২২) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। তিনি মেলান্দহ উপজেলার গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। এছাড়াও একই দিন সকালে জামালপুর-ময়মনসিংহ রেলপথের পিয়ারপুর এলাকায় রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। তিনিও ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন বলে পুলিশ ধারণা করছে। তবে কোন ট্রেনের যাত্রী ছিলেন তিনি পুলিশ তা নিশ্চিত হতে পারেনি।

রেলওয়ের জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘রেলপথে দুর্ঘটনায় নিহত অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনাক্ত হওয়ায় বাকি দুটি মরদেহ তাদের পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

জামালপুরে রেলপথে দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ০৮:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০১৯