ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বিশ্ব তামাকমুক্ত দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘তামাকে হয় ফুসফুসে ক্ষয় : সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ এ প্রতিপাদ্যে জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ জুন সকালে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএইচএফপিও জামালপুর সদরের চিকিৎসক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) চিকিৎসক কে এম শফিকুজ্জামান, কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, জাতীয় যক্ষা নিরোধ সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরা প্রমুখ।

বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

সভায় বক্তারা বলেন, তামাক সেবনে কোনো প্রকার সুফল নেই। তামাক সেবনে শরীর বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কর্মক্ষমতা হ্রাস পায়। এখনই সময় তামাককে না বলুন।

সভায় তামাক জোটের ওয়াজেদ আলী, মোহাম্মদ রাসেল মিয়াসহ জেলার সরকারি-বেসরকারি দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

আপডেট সময় ০৮:১৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯