ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

বকশীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কর্মশালা ২০ জুন উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় এসডিজির ১৭টি অভীষ্ট, ১৬৯ লক্ষ্যমাত্রা ও ৩৯টি সূচক নিয়ে আলোচনা করা হয়। গ্রুপ ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণের মাধ্যমে উপস্থাপনা করা হয়। এতে স্থানীয় পর্যায়ে অগ্রাধিকার সমূহের বিবেচনা করে সমস্যা ও তার সমাধানে করণীয় সম্পর্কে মতামত তুলে ধরা হয়।

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের ৭ম পঞ্চম বার্ষিকী পরিকল্পনার আলোকে দারিদ্র বিমোচন, ক্ষুধামুক্তি, শোভন কাজের পরিধি নিশ্চিতকরণ, শিশুর পুষ্টিমান, প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু কার্যক্রম বাস্তবায়ন ও জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠিকে অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও স্থানীয়ভাবে লাউচাপড়া বিনোদন কেন্দ্র্রের উন্নয়ন, ধানুয়া কামালপুর এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ স্থল বন্দরে উন্নীত এবং ইমিগ্রেশন চালু করতে সরকারের প্রতি পরামর্শ রাখা হয়। পাশাপাশি এই বন্দর দিয়ে তিন বছর ধরে বন্ধ থাকা পাথর আমদানি দ্রুত চালুর দাবি করা হয়। একই সাথে ব্রহ্মপুত্র নদ ও দশানী নদীর নাব্যতা ফেরাতে এবং দখল, দূষণ রোধে ড্রেজিং ব্যবস্থা পর্যাপ্ত করতে সরকারের হস্তক্ষেপ চাওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০১৯