ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে এবার শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

আসছে ২২ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে এবার জামালপুর জেলায় ৩ লাখ ১৪ হাজার ২০৬ শিশুর সবাইকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে ১৭ জুন বিকেলে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।

কর্মশালার সভাপতি জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায় সাংবাদিকদের জানান, শিশুদের অপুষ্টি নিরাময়, অন্ধত্ব প্রতিরোধ, শিশুর স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২২ জুন জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। জেলায় এবার ৩ লাখ ১৪ হাজার ২০৬ শিশুর সবাইকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে না। এর মধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ২০৩ শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৩ শিশুকে দুটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এসব শিশুদের মধ্যে গুরুতর অসুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো থেকে বিরত থাকার জন্য শিশুর মা-বাবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জেলার সাতটি উপজেলায় স্থায়ী ও অতিরিক্ত এক হাজার ৬৯২টি কেন্দ্রে এবং ৫৫২টি সাব-ব্লকে একযোগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কর্মশালার শুরুতেই ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পর্কে তথ্যচিত্র তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার সরকার। এতে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা নিউট্রিশন কর্মকর্তা মাহফুজা রুমা, সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এম জলিল, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, যমুনাটিভি ও দৈনিক দেশরূপান্তর প্রতিনিধি শোয়েব হোসেন, এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি শুভ্র মেহেদী প্রমুখ।

কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে এবার শিশুদের খাওয়ানো হবে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় ০৭:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০১৯