ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

মন্ত্রিসভায় রদবদল, স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে চিকিৎসক মুরাদ

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান

চিকিৎসক মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : মন্ত্রিসভায় রদবদল আনা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

১৯ মে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬ এর রুল অনুযায়ি মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণের মধ্যে দায়িত্ব পুনর্বিন্যাস করেছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী, জুনাইদ আহমেদ পলককে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী, চিকিৎসক মো. মুরাদ হাসানকে তথ্য প্রতিমন্ত্রী, তাজুল ইসলামকে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী এবং স্বপন ভট্টাচার্যকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের পর গত ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে শপথ নেন শেখ হাসিনা। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রীকে নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

মন্ত্রিসভায় রদবদল, স্বাস্থ্য থেকে তথ্য মন্ত্রণালয়ে চিকিৎসক মুরাদ

আপডেট সময় ০৮:০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০১৯