ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মির্জা ফখরুলের আসনে ভোট ২৪ জুন

বাংলারচিঠিডটকম ডেস্ক : শূন্য ঘোষণা করা বগুড়া ৬ আসনে আগামী ২৪ জুন ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা করা আসনটিতে আবার নির্বাচন দিচ্ছে ইসি।

৮ মে দুপুরে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ। তিনি জানান, নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়ন বাছাই ২৭ মে। মনোনয়ন প্রত্যাহার ৩ জুন ও প্রতীক বরাদ্দ হবে ৪ জুন। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে।

বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন শূন্য ঘোষণা করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদের ৪১ নম্বর আসন বগুড়া-৬ থেকে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল।

গত ৩০ এপ্রিল রাতে মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করেন স্পিকার। মির্জা ফখরুলের আসন শূন্য ঘোষণা করে স্পিকার বলেন, এ অবস্থায় শপথ গ্রহণে অসমর্থ হওয়ায় নির্বাচনি এলাকা ৪১, বগুড়া-৬ থেকে নির্বাচিত সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করা হলো। বিষয়টি জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮(৩) উপবিধি অনুযায়ী এই সংসদে অবহিত করা হলো। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের আসনে ভোট ২৪ জুন

আপডেট সময় ০৬:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯