ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী চীনা গুপ্তচর সন্দেহে প্রেমিকার বিষয়ে হুয়াং কিছুই জানতেন না : ট্রাম্প জামালপুরে বিএনপির অবস্থান কর্মসূচি দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা যমুনায় অসময়ে ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি, দিশেহারা কৃষক জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ফুটপাত নেই, সড়কে বালুর স্তূপ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই : মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর শিল্পকলা একাডেমিতে ‘যামিনীর শেষ সংলাপ’ মঞ্চস্থ

‘যামিনীর শেষ সংলাপ’ নাটকের একটি দৃশ্য। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে ৪ মে সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে থিয়েটার জীবনের বাস্তবিক ঘটনার ওপর নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদ রচিত নাটক ‘যামিনীর শেষ সংলাপ’। জামালপুরের নাট্যনীড় সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় আবুল মনছুর নাট্যরজনী এ নাটক পরিবেশন করে।

নাটক মঞ্চায়নের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই জামালপুরের প্রবীণ নাট্যাভিনেতা আবুল মনছুরের জীবন ও নাট্যকর্ম সম্পর্কে পাঠ করে শোনান নাট্যনীড়ের অর্থ বিষয়ক সম্পাদক খাদিজা মিলা। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী মো. সরওয়ার জাহান, বিশিষ্ট নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি, ইসলামপুর কলেজের সহযোগী অধ্যাপক আবুল হাসনাত তালুকদার প্রমুখ।

‘যামিনীর শেষ সংলাপ’ নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পরে নাট্যকার আসাদুল্লাহ ফারাজীর নির্দেশনায় ও আবুল মনছুর নাট্যরজনীর পরিবেশনায় মঞ্চস্থ হয় ‘যামিনীর শেষ সংলাপ’। এতে মূল চরিত্রে একক অভিনয় করেন জামালপুরের প্রবীণ নাট্যাভিনেতা আবুল মনছুর এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেন জীবন সাহা ও স্মৃতি ঘোষ।

নাটক শেষে নাটকের বিষয়বস্তু ও অভিনয় নিয়ে মূল্যায়ন করে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জীর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ফজলুর রহমান, খন্দকার রেজাউল করিম ও নাট্যাভিনেতা আবুল মনছুর প্রমুখ।

নাটক শেষে বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন

জামালপুর শিল্পকলা একাডেমিতে ‘যামিনীর শেষ সংলাপ’ মঞ্চস্থ

আপডেট সময় ১০:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯