ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

জামালপুর-শেরপুরের উপাসনালয়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা টহল

শেরপুরের একটি চার্চে র‌্যাবের নিরাপত্তা টহল। ছবি : র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শ্রীলংকার রাজধানী কলম্বোসহ শহরতলির বিভিন্ন গির্জা ও শ্রীলংকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে ইস্টার সানডে অনুষ্ঠানে ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার পরিপ্রেক্ষিতে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২১ এপ্রিল সকাল থেকে ভিন্নধর্মী বিভিন্ন উপাসনালয়গুলোতে টহল দেওয়া শুরু করে।

র‌্যাব-১৪ এর উপপরিচালক পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া জানান, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ সংলগ্ন হলি ব্যাপটিস্ট চার্চ, শরীফপুরে ডেঙ্গার ঘর চার্চ, শেরপুর সদরে অবস্থিত কসবা কাঠঘর রোমান ক্যাথলিক চার্চ, কসবা কাঠঘর ব্যাপটিস্ট চার্চ, ঝিনাইগাতীতে মরিয়মনগর ক্যাথলিক চার্চ, শ্রীবর্দীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, বাবলাকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, নালিতাবাড়ীতে বারমারী ক্যাথলিক চার্চসহ এই দুই জেলার সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের উপাসনালয়গুলোতে উপাসনা করতে পারে এ ব্যাপারে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প তাদের আওতাধীন এলাকায় টহল কার্যক্রম ত্বরান্বিত করেছে এবং উক্ত কার্যক্রম অব্যাহত আছে। ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের এ বিষয়ে আতংকিত হওয়ার কিছু নেই। শুধু মাত্র বিশেষ সতর্কতা হিসেবে র‌্যাবের টহল কার্যক্রম চলমান। যে কোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব তৎপর রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

জামালপুর-শেরপুরের উপাসনালয়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা টহল

আপডেট সময় ০৬:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯