ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান, ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে বাস পরিচালকের সংবাদ সম্মেলন অটোরিকশায় নিজ এলাকা ঘুরে দেখলেন বীর মুক্তিযোদ্ধাসহ প্রবীণ ব্যক্তিরা প্রতিমন্ত্রী হলেন এম. রশিদুজ্জামান মিল্লাত, জামালপুরে মিষ্টি বিতরণ গণতন্ত্রের যে চর্চা শুরু হয়েছে, তা যেন কখনো থেমে না যায় : প্রধান উপদেষ্টা বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতির সংবাদ সম্মেলন মোস্তাফিজুর রহমানকে মন্ত্রী হিসাবে দেখতে চায় জামালপুর-৩ আসনের জনগণ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নরুন্দিতে গৃহবধূর আত্মহত্যা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তেঘুরি গ্রামে শিউলী বেগম (২৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৯ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ১০ এপ্রিল সকালে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠায়।

শিউলী বেগম বাঁশচড়া ইউনিয়নের শফিকুল ইসলামের মেয়ে ও নরুন্দি ইউনিয়নের তেঘুরি গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে কালা চাঁনের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ৭ থেকে ৮ বছর আগে রফিকুল ইসলামের সাথে শিউলী বেগমের বিয়ে হয়। তাদের নূরজাহান (৬) ও জান্নাত (৩) নামে দুজন কন্যা শিশু রয়েছে। হঠাৎ ৯ এপ্রিল দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ১০ এপ্রিল সকালে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ শিউলী বেগমের লাশ উদ্ধার করে জামালপুর মর্গে পাঠিয়েছে।

নরুন্দি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবর আলী বলেন, শিউলী বেগম মানসিক রোগে ভুগছিলেন। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. সাদী বাংলারচিঠিডটকমকে বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসি। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

নরুন্দিতে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০১৯