ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে বজ্রপাতের বিকট শব্দে এক ব্যক্তির মৃত্যু

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বজ্রপাতের বিকট শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে আবু বক্কর (৪৫) নামের একজন রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। ২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে পৌর এলাকার সাতপোয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ২ এপ্রিল বিকেলে রঙ মিস্ত্রি আবু বক্কর তার বাড়ির পাশেই সেতুর নিচে মাছ ধরতে যান। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি পানিতে পড়ে যান। পরিবারের লোকজন এ সময় বাইরে বের হয়ে তাকে পানিতে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান খান সোহান বাংলারচিঠিডটকমকে বলেন, এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে প্রাথমিকভাবে পরীক্ষা করে মনে হয়েছে বজ্রপাতের বিকট শব্দে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বজ্রপাতের বিকট শব্দে এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ০৮:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯