ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সরিষাবাড়ীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন

রাস্তার কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস থেকে জালুপাড়া প্রধান রাস্তার লেকুর মুরগির খামার পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। ২৪ মার্চ বিকেলে মহিলা কলেজ মোড়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে ওই কাজের উদ্বোধন করেন তিনি।

আলোচনা সভায় পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন তার বক্তব্যে বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে কোনো রাস্তা কাঁচা থাকবে না। এই ওয়ার্ডের সকল জনগণ পানির সুবিধা পাবে। আমি উন্নয়ন করতে এসেছি। আমার কাছে কোনো দল নেই। সকল নাগরিকের সেবা করাই আমার দায়িত্ব। পৌরসভার প্রতিটি মোড়ে মোড়ে সিসি ক্যামেরা স্থাপন করবো।

বক্তব্য রাখেন পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন। ছবি : বাংলারচিঠি ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে বলেছেন যে প্রতি গ্রাম হবে শহর। আমি সেই মোতাবেক কাজ করে যাচ্ছি। ইতি মধ্যে সরিষাবাড়ীর উন্নয়নের জন্য প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ পেয়েছি। এই টাকা দিয়ে পৌরসভার সৌন্দর্য্যবর্ধনসহ সকল উন্নয়নমূলক কাজ করবেন বলেও তিনি তার বক্তব্যে বলেন।

২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপ-অধিনায়ক মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম সোহেল রানা, পৌরসভার স্টোরকিপার হুমায়ুন কবীর শ্যামল প্রমুখ।

জানা গেছে, রাস্তার পুননির্মাণ এই কাজে ব্যয় ধরা হয়েছে ৫৮ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ এ কাজটি করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে রাস্তার কাজের উদ্বোধন করলেন মেয়র রোকন

আপডেট সময় ১০:৫৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯