ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় তৃতীয় টেস্ট বাতিল

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ও শেষ টেস্ট বাতিল ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, ‘ক্রাইস্টচার্চের ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই অবস্থায় বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, হ্যাগলি ওভাল টেস্ট বাতিলের। আবারও বলছি, দুই দলের খেলোয়াড় ও স্টাফরা নিরাপদে আছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা নিরাপদে হোটেলে পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক দলের সদস্য ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে।’

১৬ মার্চ ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবার কথা ছিলো বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। হ্যাগলি ওভালের খুব কাছের একটি মসজিদে ১৫ মার্চ স্থানীয় সময় বেলা দেড়টায় সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। অনুশীলন শেষ করে ওই মসজিদে জুমার নামাজ আদায়ে যান বাংলাদেশের খেলোয়াড়রা। মসজিদে খেলোয়াড়দের প্রবেশের মূর্হুতে স্থানীয় একজন তাঁদের ভেতরে ঢুকতে নিষেধ করেন। মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান ঐ ব্যক্তি। ফলে আতঙ্কিত হয়ে আবারো স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।

প্রত্যক্ষদর্শী ও নিউজিল্যান্ডের অনলাইন সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে নামাজ শুরু হওয়ার কিছুক্ষণ পর একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের লক্ষ্য করে গুলি করে। এরপর জানালার কাচ ভেঙে হামলাকারী পালিয়ে যায়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় তৃতীয় টেস্ট বাতিল

আপডেট সময় ০৬:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০১৯