ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু নেতা হওয়ার জন্য আসি নাই, এসেছি সেবক হতে : জামায়াত নেতা কিবরিয়া বিএনপির সমপর্যায়ে কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই : ওয়ারেছ আলী মামুন ঋতুর সাথে পেশা বদল ও বঞ্চনার শিকার, তবুও দুর্গম যমুনার চর ছাড়তে নারাজ স্থানীয়রা জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের হাতে কাজ তুলে দিব : ড. সামিউল হক ফারুকী

৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বাংলারচিঠি ডটকম ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সব উপজেলায় ৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে ৪০৬টি উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। বাকি ১৫৯ টি ষ্টেশন নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব স্টেশন তৈরির কাজ শেষ হলে মানুষের জানমাল সুরক্ষায় ফায়ার সার্ভিসের সামর্থ্য বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী ১২ মার্চ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১২ নম্বর সেক্টর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনে অফিসার ফাউন্ডেশন কোর্সের ৪০তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেডে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের দক্ষতা বৃদ্ধিতে ও অলি-গলিতে এ সেবা পৌঁছে দিতে মোটরসাইকেল ও আধুনিক যানবাহন যুক্ত করা হয়েছে। এছাড়াও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে চকবাজারের অগ্নি দুর্ঘটনা, নৌকাডুবিসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আগামীতে নিওক্লিয়ার আগুন নিয়ন্ত্রণেও দেশ বিদেশের উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করছে ফায়ার সার্ভিস কর্মিরা।

স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (গ) সার্কেল আনিচুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলাসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসে বিভিন্ন অবদানের জন্য তিনজন চৌকস অফিসারকে পদক পরিয়ে দেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন

৫৬৫টি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কাজ শেষ পর্যায়ে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯