ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ জামালপুরে বিএনপি’র পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সরকারি প্রচারণায় গণভোটের গাড়ি সুপার ক্যারাভান জামালপুরে গণতন্ত্রের জন্য খালেদা জিয়া সারাজীবন সংগ্রাম করেছেন : জেলা বিএনপির সভাপতি বর্ধমান হাউস : কাজী নজরুল ইসলাম ও মুসলিম সাহিত্য সমাজ গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন : প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তার জন্য ২৫,০০০ বডি-ওর্ন ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়ানগঞ্জে বালু উত্তোলনের দায়ে দু’জনকে কারাদণ্ড মাদারগঞ্জে জামায়াতে যোগ দিলেন এবি পার্টির প্রার্থী লিপসন  সাংবাদিকদের সাথে বৈঠক করলেন জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন

মো. জিল্লুর রহমান

মো. জিল্লুর রহমান

বাংলারচিঠি ডটকম ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মো. জিল্লুর রহমানের ৯১ তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জ জেলার ভৈরবে জন্মগ্রহণ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্সসহ এম এ এবং এলএলবি ডিগ্রি অর্জনকারী এই রাজনীতিবিদ বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির সামরিক শাসনবিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করেছেন।

স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদ সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে অংশ নেন তিনি। একই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ সভাপতি এবং জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতির পিতার হত্যার পর প্রায় চার বছর কারাবন্দি ছিলেন তিনি। আওয়ামী লীগ পুনর্গঠনের পর ১৯৮৪ এবং পরে ১৯৯২ ও ১৯৯৭ সালের কাউন্সিলে দলের সাধারণ সম্পাদক ছাড়াও ২০০২ সালে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন।

জিল্লুর রহমান ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) ছাড়াও ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পাশাপাশি সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি আইন জারির পর ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গ্রেপ্তার হলে জিল্লুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা ও দলকে ঐক্যবদ্ধ রাখেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদের সংসদ উপনেতার দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন তিনি।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বিএনপি ও জামায়াত প্রার্থীকে দর্শানোর নোটিশ

আজ সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্মদিন

আপডেট সময় ০৫:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯