ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদা

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন প্রার্থী মাহমুদা খাতুন শিখা। ছবি : বাংলারচিঠি ডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদা খাতুন শিখা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ৮ মার্চ দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এতে সরিষাবাড়ীতে আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার মাঠে থাকছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বিএসসি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচিত হন। একমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলী আক্তার (ফুটবল প্রতীক) ও মাহমুদা খাতুন শিখা (কলসি প্রতীক) প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রচারণা চালান। এ পদে নির্বাচনকে কেন্দ্র করে নানা নাটকীয়তা শেষে মাহমুদা খাতুন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ৮ মার্চ দুপুরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিতভাবে তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জহুরা লতিফ, মাহমুদা খাতুনের স্বামী সরওয়ার কাউসার প্রমুখ।

লিখিত বক্তব্যে মাহমুদা খাতুন বলেন, ‘দলের সিনিয়র নেতাদের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জেলী আক্তারের পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বাংলারচিঠি ডটকমকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই একক প্রার্থী রাখা হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

সরিষাবাড়ীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদা

আপডেট সময় ০৯:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯