ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

শেখ হাসিনা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

তিনজন শিক্ষার্থীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ২ মার্চ সকালে জামালপুর সদর হাসপাতাল সংলগ্ন কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি রাতে জামালপুর সদর হাসপাতালের সামনে ভাসমান মুদিদোকানিদের সাথে কথা কাটাকাটির জের ধরে মুদিদোকানিরা সংঘবদ্ধ হয়ে মেডিকেল কলেজের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান মনি, রাকিবুল হাসান ও সাদেক হোসেন আকন্দকে মারধর করে। এ ঘটনায় জড়িত মুদিদোকানিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২ মার্চ সকাল ৮টা থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী রাকিবুল হাসান, মাহফুজুল ইসলাম সুমন, জেসমিন সুলতানা দীনা, আহসান হাবিব ও তায়েবা প্রমুখ।

বক্তারা ঘটনার সাথে জড়িত মুদিদোকানি বিপুল, সুমন ও ইউসুফের দৃষ্টান্তমূলক শাস্তি, হাসপাতালের প্রধান ফটকের সামনে অবৈধ ভাসমান মুদিদোকান উচ্ছেদ এবং মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সাথে তারা হামলাকারীদের শাস্তি ও অবৈধ মুদিদোকান উচ্ছেদ না করা হলে ক্লাস বর্জনসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, মানববন্ধন

আপডেট সময় ০৭:৩৩:০০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯