ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

শরিফপুরে বালু উত্তোলনকারী দু’জনের কারাদণ্ড

ব্রহ্মপুত্র নদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনকারী এক বালুব্যবসায়ী ও তার এক শ্রমিককে কারাদণ্ড, ড্রেজার মেশিন, লোহার পাইপ ও ড্রাম জব্দ, শ্যালোমেশিন ধংস এবং বিপুল পরিমাণ বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৭ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, ব্রহ্মপুত্র নদসহ বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ইমরানুল হক, ইবনুল আবেদীন ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম পুলিশ নিয়ে ২৭ ফেব্রুয়ারি দুপুরে দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদে অভিযান চালান।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ব্যবসার মালিক মো. আহসানুল ইসলাম রুবেল ও তার শ্রমিক মো. রফিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ২০১০ সালের বালু মাটি ব্যবস্থাপনা আইনের ৪(১৫) এর ১ ধারায় মো. আহসানুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত মো. আহসানুল ইসলাম সদরের রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তার শ্রমিক সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের রায়েরচর মোল্লাপাড়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রফিকুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের দল বালু উত্তোলনের তিনটি ড্রেজার মেশিন, ৪১টি লোহার পাইপ ও ১২টি ড্রাম জব্দ এবং নৌকায় রাখা দুটি শ্যালো মেশিন পুড়িয়ে ধংস করা হয়। এ ছাড়াও অবৈধভাবে উত্তোলন করে নদের পাড়ে মজুদ করে রাখা নয় লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মাজহারুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বাংলারচিঠি ডটকমকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

শরিফপুরে বালু উত্তোলনকারী দু’জনের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯