ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

সরিষাবাড়ীতে জেলী পেলেন ফুটবল, মাহমুদা কলস

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মাঝে ২০ ফেব্রুয়ারি সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকার রিটার্নিং কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

জেলা রিটার্নিং কার্যালয় সুত্রে জানা যায়, সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন পত্র দাখিল করে। এদের মধ্যে শাহিদা নাজনিন ১৯ ফেব্রুয়ারি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এর পরে ২০ ফেব্রুয়ারি সকালে জেলা রিটারিং কর্মকর্তা দুইজনের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় দুইজন একই প্রতীক চাইলে তাদের মধ্যে লটারি করে উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোছা. জেলী আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক আর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তারকে দেওয়া হয় কলস প্রতীক।

এ দিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হয়েছেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান। ভাইস চেয়ারম্যান পদে পাঁচজনের মধ্যে চারজন প্রার্থী প্রত্যাহার করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন আবুল কালাম আজাদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

সরিষাবাড়ীতে জেলী পেলেন ফুটবল, মাহমুদা কলস

আপডেট সময় ১১:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯